Posts

Showing posts from February, 2025

Saraswati Puja 2025: আসলে কোন ফুলে তুষ্ট হন বাগদেবী সরস্বতী? জানেন না ৯০ শতাংশ মানুষই

Image
  Saraswati Puja 2025: ওই যে কথায় বলে 'যে ঠাকুর যে ফুলে তুষ্ট'। কথাটা কিন্তু দেবী সরস্বতীর ক্ষেত্রেও প্রযোজ্য। জানেন কোন ফুল দিয়ে পুজো করলে তুষ্ট হন দেবী? মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী। বিদ্যার এবং জ্ঞানের দেবী। তাঁর এক হাতে থাকে বীণা। সঙ্গীত নিয়েই যাঁদের সব, তাঁদের কাছেও বিশেষ ভাবে সমাদৃত দেবী সরস্বতী। তিনিই সৃষ্টি কর্তা ব্রহ্মার মানস কন্যাও বটে। বিশ্বাস ভক্তিভরে মায়ের আরাধনা করলে, পড়াশোনায় ভাল ফল হয়। বিদ্যা ও জ্ঞানের আধার হয়ে ওঠা যায়। সব পুজো করার বেশ কিছু নিয়মাবলিও থাকে। ওই যে কথায় বলে 'যে ঠাকুর যে ফুলে তুষ্ট'। কথাটা কিন্তু দেবী সরস্বতীর ক্ষেত্রেও প্রযোজ্য। জানেন কোন ফুল দিয়ে পুজো করলে তুষ্ট হন দেবী? হিন্দু শাস্ত্র মতে, সরস্বতী পুজোয় পলাশ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার। সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয়। এক মতে, বিদ্যার দেবী হিসেবে জনপ্রিয় হলেও সরস্বতী আসলে ঊর্বরতার প্রতীক। ঋতুমতী নারীই গর্ভধারণে সমর্থ। পলাশ রক্তবর্ণ। তাই পলাশ ফুল প্রজননের প্রতীক। লাল রঙের এই ফুলকেই কয়েক হাজার বছর ধরে নিবেদন করা হয় সরস্বতীর চরণে। ...

Saraswati Puja 2025: ১১১ ফুটের সরস্বতী দেখতে কাতারে-কাতারে লোকের ভিড় মহেশতলায়

Image
  শনিবার উদ্বোধনের পর দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। ৮-৮০ সবাই আসছেন ঠাকুর দেখতে। গতকালই মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বলেন, "আমাদের চিন্তা-ভাবনার অনুপ্রেরণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা:   সকাল থেকেই লম্বা লাইন। বেলা যত বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে। এবারের সরস্বতীর পুজোর আকর্ষণ কেড়েছে মহেশতলা বাটা মাঠ। সেখানে ১১১ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে মানুষজনের ভিড় বাড়ছে। পুজো উদ্যোক্তাদের দাবি, এটি দুনিয়ার সব থেকে বড় সরস্বতী প্রতিমা। শনিবার উদ্বোধনের পর দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। ৮-৮০ সবাই আসছেন ঠাকুর দেখতে। গতকালই মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বলেন, “আমাদের চিন্তা-ভাবনার অনুপ্রেরণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সব সময় অন্য কিছু করার চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আলাদা কিছু করতে চেয়েছি। তাই জন্য ভাবলাম সরস্বতী মাকে যেন সবার উপরে রাখতে পারি।” পুজো উদ্যোক্তাদের দাবি,লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এটি। উদ্যোক্তাদের দাবি, এর আগে এত উঁচু সরস্বতী প্র...

Saraswati Puja 2025:

Image
  Saraswati Puja 2025: এই দিনটি ছাত্র-ছাত্রীদের কাছে মজারও বটে। কারণ এই সময়ে এক দিনের জন্য পড়াশোনা থেকে ছুটি। বই খাতা সব যে মায়ের কাছেই জমা। দেবী পলাশপ্রিয়া, শ্বেতশুভ্র বসন পরিহিতা। কোথাও তিনি দ্বিনেত্র, দুই বাহুভুজা বিশিষ্ট। কোথাও আবার তিনি চতুর্ভূজা, ত্রিনেত্র বিশিষ্ট। তিনি বিদ্যার দেবী জ্ঞানের আধার। তাই অঞ্জলি দিয়েই খুদেদের মায়ের কাছে প্রার্থনা, ‘মা তুমি বিদ্যে দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও’। পরীক্ষায় যেন ফল হয়, সঙ্গীত জগতের মানুষরা আহ্বান জানান, দেবী যেন তাঁদের গলায় অধিষ্ঠীত থাকেন। তাহলেই হবে উন্নতি। আবার এই দিনটি ছাত্র-ছাত্রীদের কাছে মজারও বটে। কারণ এই সময়ে এক দিনের জন্য পড়াশোনা থেকে ছুটি। বই খাতা সব যে মায়ের কাছেই জমা। সরস্বতী পুজোর দিনে ছোট বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়। এই দিন থেকেই শুরু হয়, বিদ্যার পথে চলার। আগে ৫ বছরে হাতেখড়ি হত শিশুদের। কিন্তু এখন সময় পালটেছে, দুই থেকে আড়াই বছর হলেই শুরু হয় স্কুলে যাওয়া। তাই বাবা-মায়েরাও চান তাড়াতাড়ি হাতেখড়িটা করিয়ে নিতে। কিন্তু প্রশ্ন হল কেন সরস্বতী পুজোর দিন হাতেখড়ি হয়? এই দিন পড়াশোনা তো বন্ধ, বই-খাতা-স্লেট সবই থাকে মায়ের কাছে। তাহলে হাতেখড়ি...

Saraswati Puja 2025: শীতল ষষ্ঠী মানেই গোটা সেদ্ধ, কী ভাবে বানাবেন ?

Image
  Saraswati Puja 2025 : শীতল ষষ্ঠী মানেই গোটা সেদ্ধ, কী ভাবে বানাবেন ? শীত বিদায় নিচ্ছে। আসছে বসন্ত। এই আবহে প্রতি বছরই পড়ে সরস্বতীপুজো। আর এই পুজোর অনুষ্ঠানের সঙ্গেই জুড়ে থাকে গোটা সেদ্ধর পার্বণ। photo :google সরস্বতী পুজোর দিনে বিকেলে প্রায় প্রতি বাড়িতেই (এ দেশীয়দের) গোটা সেদ্ধ’র পালা থাকে। সরস্বতী পুজো হয় পঞ্চমী তিথিতে, পরদিন ষষ্ঠী। এই ষষ্ঠী ‘শীতল ষষ্ঠী’ হিসেবেই পরিচিত। এদিন মা ষষ্ঠীর পুজো দেওয়া নিয়ম। আর পুজোর পরে খাওয়া। তবে, এদিন সবই শীতল মানে, ঠান্ডা খেতে হয়। নিয়ম এতদূর কড়া যে, যিনি ব্রতধারিণী তিনি এই শীত-শীত পরিবেশে সকালের গরম চা-টাও খান না! চা খেলে খেতে হয় ঠান্ডা করে! কী হয় গোটা সেদ্ধয়? এটি একটি বিশেষ পদ। এবং নাম শুনেই বোঝা যাচ্ছে, এই পদটি রান্না হয় সব গোটা সবজি দিয়ে। সরস্বতী পুজোর দিন বিকেলে সমস্ত সবজি গোটা-গোটা সেদ্ধ করা হয়। হাঁড়িতে জল দিয়ে সেদ্ধ করা হয় এই সব সবজি। তেল, নুন বা হলুদ সাধারণত দেওয়া হয় বা দেওয়া হয় সংশ্লিষ্ট পরিবারের নিজস্ব নিয়মমাফিক। এদিন এই রান্নায় থাকে গোটা বেগুন, গোটা সিম, গোটা নতুন আলু, গোটা কড়াইশুটি, গোটা রাঙালু, সজনে ফুল এবং গোটা ছোলা-মটর সহ পাঁচরক...

Basant Panchami 2025 Tithi : সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমীর ২০২৫র তিথি কখন থেকে শুরু?

Image
  ২০২৫ সালের সরস্বতী পুজোর তিথির দিকে সকলেরই নজর রয়েছে। বাঙালির ঘরে বছরের প্রথম বড় উৎসব এই সরস্বতী পুজো। বসন্তে বাগদেবীর বন্দনায় ঘরে ঘরে চেনা ছন্দে দেখা যাবে উৎসবের আনন্দ। এদিকে, এই সরস্বতী পুজোর তিথি ঘিরে রয়েছে বহু কৌতূহল। ঠিক কখন থেকে এই সরস্বতী পুজোর তিথি পড়ছে? পঞ্জিকার মত কী বলছে, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। দেখা যাক, সরস্বতী পুজোর তিথি। একই সঙ্গে রইল সরস্বতী পুজোর সময়ে হাতেখড়ির তিথি। photo instagram সরস্বতী পুজো তিথি ২০২৫ পঞ্জিকা:- বসন্ত পঞ্চমী ২০২৫ সালে সরস্বতী পুজোর তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাংলার ১৯ মাঘ পড়ছে। দিনটি রবিবার। ইংরেজি ২ ফেব্রুয়ারি রবিবার, সকাল ৯ টা ১৬ মিনিটে রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি। সরস্বতী পুজোর অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা থেকে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে। পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ সকাল ৬ টা ৫৩ মিনিটে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড। এদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকামতে, রবিবার ১৯ মাঘ অর্থাৎ ইংরেজি ২ ফেব্রুয়ারি, ২০২৫ বসন্ত পঞ্চমীর তিথি বেলা ১২ টা ১২ মিনিট ৫৯ সেকেন্ড...

Basant Panchami 2025 Tithi: সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমীর ২০২৫র তিথি কখন থেকে শুরু?

Image
  সরস্বতী পূজা আজ: জ্ঞানের দেবীর উপাসনা সরস্বতী পূজা, যা জ্ঞান, শিক্ষা, সংগীত এবং শিল্পকলার দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গিত, এটি ভারতের অন্যতম শুভ উৎসব। বসন্ত পঞ্চমী উপলক্ষে এই পূজা অনুষ্ঠিত হয়, যা মাঘ মাসের পঞ্চম দিনে পড়ে। বসন্তের আগমনের প্রতীক হিসেবে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে এই উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। সরস্বতী পূজার গুরুত্ব দেবী সরস্বতীকে জ্ঞানের ও বুদ্ধির দেবী হিসেবে পূজা করা হয়। তাকে সাধারণত সাদা পোশাক পরিহিত, পদ্মের উপর বসা, হাতে বীণা এবং পবিত্র গ্রন্থসহ চিত্রিত করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে তাকে পূজা করলে বুদ্ধি, সৃজনশীলতা এবং শিল্পের দক্ষতা বৃদ্ধি পায়। পূজা ও উদযাপন সরস্বতী পূজার দিনে ভক্তরা ভোরবেলা উঠে স্নান সেরে, হলুদ রঙের পোশাক পরেন, যা শক্তি, সমৃদ্ধি ও শিক্ষার প্রতীক। শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরে দেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয় , যা ফুল, বিশেষত গাঁদা ফুল দিয়ে সাজানো হয়। পূজার অন্তর্ভুক্ত হল সরস্বতী বন্দনা পাঠ, ফল-মিষ্টি ও বই উৎসর্গ করা এবং দেবীর আশীর্বাদ কামনা করা। এই উৎসবের একটি বিশেষ প্রথা হল শিশুদের শিক্ষাজীবনের সূ...

Basant Panchami 2025 :When will Saraswati Puja be celebrated in 2025?

Image
Basant Panchami 2025 :When will Saraswati Puja be celebrated in 2025? Vasant Panchami, also known as Saraswati Jayanti, marks the birth anniversary of Goddess Saraswati and the arrival of spring. Celebrated on the fifth day of the Hindu month of Magha (January-February), it is considered an auspicious day for seeking wisdom and artistic blessings. On this occasion, devotees, especially students, worship Maa Saraswati to enhance their knowledge and creativity. The festival is widely observed as Saraswati Puja, with people wearing yellow, decorating their homes with yellow flowers, enjoying festive sweets, and chanting hymns and prayers.