পহেলা বৈশাখ ২০২৪: বাঙালির প্রাণের উৎসব ও তার ঐতিহাসিক তাৎপর্য
পহেলা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, যা বাঙালি সমাজে নতুন বছরের সূচনা হিসেবে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এটি শুধু একটি দিন নয়, বরং এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং চেতনার প্রতীক। ভারতের বিভিন্ন অঞ্চলে এসময় বিভিন্ন নামে নববর্ষ পালিত হয়—যেমন পাঞ্জাবে বৈশাখী , কেরালায় বিশু , তামিলনাড়ুতে পুথান্ডু , আর আসামে বিহু । পহেলা বৈশাখ ২০২৪ কখন? ১৪ এপ্রিল, ২০২৪ তারিখে পহেলা বৈশাখ উদযাপিত হবে। এই দিন থেকেই বাংলা নতুন বছর শুরু হয়— বঙ্গাব্দ ১৪৩১ পহেলা বৈশাখের ইতিহাস ও উৎপত্তি পহেলা বৈশাখের উৎপত্তি নিয়ে দুটি প্রাধান্যপ্রাপ্ত মত রয়েছে: 🔹 মুঘল শাসনামলে কর আদায় পদ্ধতি ছিল হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, যা কৃষির মৌসুমি চক্রের সাথে মেলে না। তাই কর সংগ্রহের সুবিধার্থে বাংলা সৌর ক্যালেন্ডারের প্রবর্তন হয়, যা পরে “পহেলা বৈশাখ” নামে পরিচিত হয়ে ওঠে। 🔹 অন্য এক তত্ত্ব অনুযায়ী, রাজা শশাঙ্ক বাংলা সনের সূচনা করেন। বঙ্গাব্দের কিছু প্রাচীন উল্লেখ এমন শিব মন্দিরেও পাওয়া যায়, যা আকবরের আগের সময়কাল নির্দেশ করে। দৃক পঞ্চাং অনুসারে, বাংলা সনের শুরু অনুমান করা হয় খ্রিস্টাব্দ...